পরানের কথা
সোহেল আহমেদ পরান
অধিক জেনে রয় নত মন অল্প জেনে উদ্ধত! অহংকার বা কৃতজ্ঞতা অনুষঙ্গ বোধগত।
অণু অনুভব
চার পঙক্তির লেখাঅন্যকে দাও সার্টিফিকেট নিজকে চেনার চেষ্টা নেই, নষ্ট জলে ডুব ও সাঁতার সফেদ জলের তেষ্টা নেই।
মুখে বলো “হ্যাঁ, ঠিক আছে” মনে বলো “না” দ্বিচারিতা একেই বলে নিখাদ ছলনা।
শূন্য থেকেই জীবন শুরু শূন্যে গিয়েই সারা, মাঝখানে তার বোধ অবোধে মিছেই আত্মহারা।
মন দিয়ে তো মন ছুঁয়েছি শরীর সেথায় গৌণ, অনুভবেই কাছে আসা দূরত্বটা মৌন।
নিজের সাথে খানিক কথা বলছি কি রোজ আমি? বোধ বিবেকের কঠিন রণে এই সময়টা দামি।
বদলে যাবার সময় বুঝি! নেই তুমি তাই আগের মতো, আমার মনে আছোই আজও প্রথম অনুরাগের মতো।
লেখার ঘর
অণু অনুভব
পরানের লিমেরিক
কবিতা
অণুগল্প
গল্প
উপন্যাস
প্রবন্ধ